সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

শেখ হাসিনা মেডিকেল কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ১৩০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

আজ ৪ জানুয়ারি সকালে শেখ হাসিনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে ছিলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, বর্ণাঢ্য আনন্দ র‍্যালী, কেক কাটা, আলোচনা সভা ও হেলথ ক্যাম্পেইন।

হেলথ ক্যাম্পেইনের অংশ হিসেবে জনসাধারণের বিনামূল্যে ব্লাড গ্রুপিং, মাস্ক, খাবার, ওষুধ সামগ্রী ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন টাঙ্গাইল এর সাধারণ সম্পাদক ডা. শহীদুল্লাহ্ কায়সার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ টাঙ্গাইল এর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোখলেছুর রহমান, শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল এর উপাধ্যক্ষ তৌহিদ ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. রেহানা পারভীন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও ডা. শফিকুল ইসলাম সজীব ও অন্যান্য শিক্ষকমন্ডলী।

শেখ হাসিনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক ইমরান তালুকদার, যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি রাকিব, আবিদ আল আজাদ, সৌরভ বিশ্বাস, নাইমুর রহমান দূর্জয়, নাইমুর হাসান নিঝুম, সদস্য সানজিদ জাহান সিদ্দিকী ও সাদমান সাদ।

এসময় ইতিহাসের পাতা থেকে ছাত্রলীগের সোনালী অতীত তুলে ধরেন এবং সুষ্ঠু ও সুন্দর রাজনৈতিক চর্চার মাধ্যমে আগামীর দিনগুলোতে প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড হয়ে স্বার্থহীনভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme