সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

শেরপুরে দীর্ঘ ৩ বছর পর নাঁকুগাও ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার শুরু

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩৮২ বার দেখা হয়েছে।

ফেরদৌস আলী,শেরপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় ৩ বছর পর অবশেষে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাও স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের ডালু ইমিগ্রেশন হয়ে যাত্রী পারাপারা শুরু হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন নাকুগাও বন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ইমিগ্রেশন সুত্রে জানা যায়, দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে ২০২০ সালের ১৮ মার্চ নাকুগাও স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপারা এবং সকল প্রকার পণ্যের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পাথর, কয়লা আমদানি শুরু হলেও বন্ধই থেকে যায় যাত্রী পারাপারা। দীর্ঘ ৩ বছর পর বৃহঃবার এ ইমিগ্রেশন দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রী পারাপার শুরু হওয়ায় বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব।

পাথর, কয়লা আমদানিকারকরা বলছেন, ৩ বছর পর ইমিগ্রেশন খুলে দেওয়ার খবরে দুই দেশের ব্যবসায়ীরা খুশি। কারণ এই দীর্ঘ সময় যাতায়াত বন্ধ থাকায় আমদানি পণ্যের গুণগত মান যাচাই করা সম্ভব হতো না। ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসআই হানিফ উদ্দিন যাত্রী পারাপারের কথা স্বীকার করে বলেন, আজ সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত ৫ জন বাংলাদেশী এবং ৫ জন ভারতীয় নাগরিক বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে ভারতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme