সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সংবর্ধিত হলেন টাঙ্গাইল প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দ

  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৯১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নব নির্বাচিত ১৫জন নেতৃবৃন্দ ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত হলেন। শনিবার ২০ জানুয়ারি বিকালে কম্বাইন্ড হিউম্যান রাইটর্স ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও সংগঠণের উপদেষ্টা এস.এম সিরাজুল হক আলমগীর।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সংগঠণের উপদেষ্টা এ্যাডভাকেট জাফর আহমেদ, সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা, সাহাব উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী হেমায়েত হোসেন হিমু, লাইব্রেরী ও দফতর সম্পাদক অরণ্য ইমতিয়াজ, কার্য নির্বাহী সদস্য- মামুনুর রহমান মিয়া, শামীম আল মামুন, খন্দকার হাবিবুল্লাহ কামাল, কাদির তালুকদার ও মু. জোবায়েদ মল্লিক বুলবুল।

কম্বাইন্ড হিউম্যান রাইটর্স ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) জেলা ইউনিটের সভাপতি আরিফুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠণের কার্যকরী সভাপতি মোহাম্মদ আরিফ উর রহমান টগর।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন সংগঠণের দফতর সম্পাদক মুফতি সাইফুল ইসলাম আর গীতা পাঠ করেন সংগঠণের সদস্য নিরঞ্জন ভৌমিক।

এ সময় উদ্যোক্তা ফোরাম জেলা শাখার সভাপতি ও বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির টাঙ্গাইল প্রতিনিধি মির্জা মাসুদ রুবলসহ টাঙ্গাইল প্রেসক্লাব ও সংগঠণের সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme