সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সকলের সমন্বিত প্রচেষ্টার ফলে আমরা করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি -সেনাবাহিনী প্রধান

  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৫৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সারা বাংলাদেশের মতো টাঙ্গাইলেও করোনা পরিস্থিতি এখন উন্নতির দিকে। পরিস্থিতিকে অবলম্বন করে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, আপাতত লকডাউন শিথিল করা হচ্ছে। আমাদের পেট্রোল কার্যক্রমও সেইভাবে আমরা পুনর্বিন্যাস করবো। আবারও যদি করোনা পরিস্থিতি খারাপের দিকে যায়, সরকার যদি আবারও কঠোর লকডাউন দেয় তাহলে সেনাবাহিনী তার কার্যক্রম চালাবে। আমি খুব খুশি। অসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিদের সবার সাথে মিলিয়ে সেনাবাহিনী কিন্তু এবার অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন। যে সুফল সবার কাছ থেকে পেয়েছি তাতে আমি খুব খুশি। সব থেকে ভালো লাগছে যে আমাদের সমন্বিত প্রচেষ্টার ফলে আমরা কিন্তু করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আমরা যদি এইভাবে সবাই মিলে কাজ না করতাম এই পরিস্থিতি আরো খারাপ হতে পারতো। তারপরও করোনা পরিস্থিতি তেমনটা ভালো হয়নি। তবে ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সবাই একসাথে কাজ করলে এবং জনগণ যদি সবাই সচেতন থাকে আমাদের এই পরিস্থিতি অনেক উন্নতি হবে।

মঙ্গলবার সকালে টাঙ্গাইলে সেনাবাহিনীর নিজস্ব হেলিকপ্টারযোগে টাঙ্গাইল শহরে আগমন করেন। বেলা সাড়ে ১১ টার দিকে তিনি টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে অপারেশন কোভিড শীল্ড সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা ছাড়াও জেলা প্রশাসক ড. আতাউল গনি ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme