সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রী নিহত

  • আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৯৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুরঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক কলেজছাত্রী অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নিহত হয়েছেন।  

রোববার (১৬ মে) দুপুরে উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে কলেজছাত্রী তাসলিমা আক্তার (১৭) নিজবাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রাম থেকে অটোরিকশায় করে সখীপুরে নানার বাড়ি আসছিল। পথে কুতুবপুর বাজারের কাছে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তাসলিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তাসলিমা এনায়েতপুর গ্রামের আবু তাহেরের মেয়ে।

সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme