সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয় ১ বছরের জন্য নিষিদ্ধ

  • আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ১১৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর: সখিপুরে আন্তঃস্কুল মাদরাসা ফুটবল টুর্নামেন্ট খেলাকে কেন্দ্র প্রতিনিয়ত মারামারির ঘটনা ঘটছে।রোববার বিকেলে সখিপুর উপজেলা মাঠে নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয় ও হতেয়া এইচ এইচ ইউ উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় দ্বিতীয়ার্ধে রেফারির সিদ্ধান্ত দিতে দেরী হওয়ায় নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান খান ও সদস্য মামুন খানের উস্কানিতে নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার-সমর্থক হতেয়া এইচ এইচ ইউ উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার ও সমর্থকদের উপর হামলা করে।

এতে ৪ জন আহত হয়। গুরুতর আহত আব্দুল কাদের ও সজীব মিয়াকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ অপরাধে উপজেলা আন্তঃস্কুল মাদরাসা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়কে ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme