সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৯১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর: সখিপুরে ২০৫ পিস ইয়াবাসহ গাজীউর রহমান গাজীকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। আটককৃত গাজী উপজেলার তক্তাচালা গ্রামের মো.জাফর আলীর ছেলে। থানা পুলিশ জানায়, গোঁপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমির হোসেন এর নির্দেশনায় সখিপুর থানার এসআই ওমর ফারুক এর নেতৃত্বে এএসআই শাহীন আলম, এএসআই মোস্তাফিজুর রহমান, এএসআই আব্দুল আলীম, এএসআই রুবেল মিয়া সহ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার হাতীবান্ধা মাদক ব্যবসায়ী নাজির হোসেন এর বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গাজীউর রহমান গাজীকে আটক করা হয়, তার দেহ তল্লাশি করে ৫পিস এবং অন্যান্য স্থানে তল্লাশি করে ২শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় উপজেলার তক্তারচালা গ্রামের আ. বারী মাষ্টারের ছেলে নাজির ও তার কন্যা কনা আক্তার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে সখিপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গাজাউর রহমান গাজীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

সখিপুর থানার এসআই ওমর ফারুক বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গাজাউর রহমান গাজীকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলা রুজু করে রোববার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme