সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের বুথ উদ্বোধন

  • আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৮৫৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর: সখিপুরে সাব-রেজিস্ট্রি অফিসে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভূমি রেজিস্ট্রেশন ফি (পে-অর্ডার) কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ বুথ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথ উদ্বোধন করেন জেলা সাব-রেজিস্ট্রার মাহফুজুর রহমান খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সখিপুর উপজেলা সাব রেজিস্ট্রার স্বপ্না বিশ্বাস , এনআরবি কমার্শিয়াল ব্যাংকের মির্জাপুর গোড়াই শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম রুবেল, সখিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম কাজী বাদল, গজারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার,

সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি দুলাল উদ্দিন ও মীর গোলাম হোসেন, দলিল লেখক সমিতির সভাপতি মোঃ ইউসুব আলী, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মিন্টু, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,

সখিপুর পৌরসভার প্যানেল মেয়র পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার সিকদার , এনআরবি কমার্সিয়াল ব্যাংকের একাউন্টস অফিসার শারমিন আক্তার, আশরাফুল ইসলামসহ শতাধিক গণ্যমান্য নিকাহ রেজিস্টার, দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme