সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি : জনমনে আতংক

  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ১২৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুরঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়নের দক্ষিণ ঘোনারচালা গ্রামের মৃত মজিদ আমিনের বাড়ির পাশের গোরস্থানের চারটি কবর খুঁড়ে হাড়গুড় চুরি হয়েছে। শনিবার রাতে এ চুরি হয়। এ ঘটনায় ওই এলাকার লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছে ও জনমনে আতংক বিরাজ করছে।

কালিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদল হোসেন জানান, বছর চারেক আগে দক্ষিণ ঘোনারচালা গ্রামের ৭০ বছর বয়সী লতিফন নেছা, নয় মাস আগে একই গ্রামের বিল্লাল হোসেন (৪৫) ও আট মাস আগে মৃত সায়েদ আলীর দুই মেয়ে সুমলা খাতুন ও ফাতেমা বেগম এক সপ্তাহ ব্যবধানে মারা গেলে তাঁদের ওই গোরস্থানে কবর দেওয়া হয়। গত শনিবার রাতে দুর্বৃত্তরা ওই চারটি কবর খুঁড়ে হাড়গুড় চুরি করে নিয়ে যায়।

ওই গ্রামের বাসিন্দা শুকুর মামুদ বলেন, ওই চার ব্যক্তির মধ্যে তিন নারী ও এক পুরুষের স্বাভাবিক মৃত্যু হয়েছে। কবর খুঁড়ে হাড়গুড় চুরি যাওয়ায় আমরা গ্রামবাসী উদ্বিগ্ন ও আতংকিত হয়ে পড়েছি। আমরা কোথায় যাব, কী করব, কিছুই ভেবে পাচ্ছি না।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আমির হোসেন বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি তবে এ বিষয়ে ওই গ্রামের কেউ আমাদের এখন পর্যন্ত লিখিতভাবে অবগত করেননি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme