সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে করোনা উপসর্গ নিয়ে আরও এক মহিলার মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৯১২ বার দেখা হয়েছে।

মির্জা সাইদুল ইসলাম সাঈদ: সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনার চালা গ্রামের উত্তর পাড়ায় সোমাইয়া আক্তার (২১) জ্বর বুকে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছে। জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জ্বর ও ব্যথা নিয়ে শ্বশুর বাড়ি ঘাটাইল থেকে বাবার বাড়ি কালিয়া ঘোনার চালা চলে আসেন।

সেখানে তার জ্বর, বুকে ব্যথা ও বমির মাত্রা বেড়ে গেলে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা দেন। তারপর রাত ৮টা সময় তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দল ঘটনাস্থলে পৌছে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেন।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সোবাহান বলেন, মৃত ব্যক্তির দেহ থেকে নমুনা সংগ্রহ করে হাসপাতালের ফ্রিজে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে আইইডিসিআর এ পাঠানো হবে। আপাতত ওই বাড়ির সকল সদস্যদেরকে হোম কোয়ারান্টাইন এ থাকার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহ বিশেষ ব্যবস্থাপনায় দাফন করার কথা রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ শামছুল আলম বলেন, অন্য একটি উপজেলা থেকে উপসর্গ নিয়ে এসে এখানে মৃত্যু বরন করায় এলাকার মানুষের মধ্যে কিছুটা আতংকের সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত সখিপুর উপজেলা থেকে মোট ৩১ জনের নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ তন্মধ্যে বুধবার পর্যন্ত ২৯ জনের রিপোর্ট তারা হাতে পেয়েছেন বলেও জানান সখিপুর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ আব্দুস সোবহান। তিনি বলেন এদের মধ্যে কারও শরীরে কোরোনার সংক্রমণ পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme