সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে জাতীয় পার্টির শোকসভায় বিএনপি সভাপতি

  • আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৮২৫ বার দেখা হয়েছে।

মো.শরীফুল ইসলাম সখিপুর : জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট সেনাপ্রধান সংসদে বিরোধীদলীয় নেতা হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সখিপুর উপজেলা জাতীয় পার্টি।

শোকসভায় উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান সাজু উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এতে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

শোকসভা উপলক্ষে শনিবার উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে কুরআন তেলোয়াত, দোয়া মাহফিল, কাঙ্গালীভোজ ও শোক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টি যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সামাদ সিকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ যুগ্ম সম্পাদক সুলতান শরীফ পান্না,

উপজেলা জাতীয় পার্টি সহ-সভাপতি গজারিয়া ইউপি সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার, সম্পাদক মাসুদ রানা, আমজাদ হোসেন, জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক নাজমুল রেজা ও উপজেলা ছাত্রসমাজ সভাপতি মনির।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme