সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে জ্বর ও সর্দিকাশি নিয়ে এক নারীর মৃত্যু

  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ১০২৩ বার দেখা হয়েছে।

মির্জা সাইদুল ইসলাম সাঈদ: সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সীমান্তবর্তী এলাকা বানিয়ারছিট গ্রাম। ওই গ্রামের আ: বারেকের স্ত্রী জেসমিন বেগম (৪৫) জ্বর, সর্দিকাশি ও বুকে ব্যথা জনিত কারনে মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।

খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সোবাহান ও আর এম ও ডাঃ মোঃ শাহিনুর আলম মেডিকেল টিম নিয়ে মৃত জেসমিন বেগমের বাড়িতে যান। মৃত্যুর কারন অনুসন্ধানের পর মৃত ব্যক্তির দেহে করোনা ভাইরাসের কোন উপসর্গ আছে কিনা তা নিশ্চিত হতে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠিয়ে দেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ শাহিনুুর আলম বলেন বাড়িটি সাময়িক ভাবে লক ডাউন করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত এলাকার কেউ বাড়িটিতে আসতে পারবেনা বা ওই বাড়ির কেউ বাড়ি থেকে অন্যত্র যেতে পরবে না।

জানতে চাইলে ঐ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুল হাসান বি এস সি বলেন বিষয়টি তিনি অবগত আছেন এবং জনসাধারণ কে সচেতন ভাবে চলাচলের জন্য অনুরোধ করেন।এ ছাড়া এলাকার সার্বিক অবস্থা বেশ ভালো বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme