সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

  • আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৬৯৬ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: সখীপুরে নিখোঁজের একদিন পর শিশু সুজনের (১১) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বখতিয়াপাড়া এলাকার একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সুজন উপজেলার গড়বাড়ি গ্রামের আন্নাছ আলীর ছেলে। সে গড়বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পর বাড়ি থেকে সুজন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির করেও তাকে পাওয়া যায় নি । শনিবার সকালে স্থানীয়রা শিশুটির লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরিবারের দাবি সুজনকে কেউ হত্যা করে লাশ পানিতে ফেলে গেছে।

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, শিশুর বাবা তাকে জানিয়েছে শুক্রবার সন্ধ্যার পর তার ছেলে নিখোঁজ হন। শত্রুতা করে কেউ তার সন্তানকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে। শিশুটির শরীরে হালকা আঘাতের চিহ্ন রয়েছে।

সখীপুর থানার ওসি আমীর হোসেন বলেন, শনিবার দুপুরে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme