সখিপুরে প্রবাসীর রহস্যজনক মৃত্যু

  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর: সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়নের দাড়িপাকা এলাকায় আনছের আলী নামে এক প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে তড়িঘড়ি করে কবর দেওয়ার সময় সখিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আনছের আলী ঐ এলাকার মৃত ফজের ছেলে।

এলাকাবাসী জানায়,মঙ্গলবার রাতে পারিবারিক কলহে ঝগড়া করার শব্দ পায় প্রতিবেশীরা তার কিছুক্ষন পরেই আনছেরের স্ত্রী নাহিদা ও ছেলে রফিকুল চিৎকার করে বলতে থাকে আনছের স্ট্রোক করেছে। পারিবারিক কলহের কারনে মা ছেলে মিলে গলা টিপে আনছেরকে মেরে ফেলতে পারে বলে প্রতিবেশীরা জানায়।

ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের জন্য একটি মহল জোর তদবির চালিয়ে যাচ্ছে। সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) লুৎফুল কবির বলেন, থানায় জিডি করে আনছেরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme