সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড। বর ও কনের নানিকে দণ্ড

  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২
  • ৪২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : টাঙ্গাইলের সখিপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার নলুয়া এলাকায় বিয়ের আয়োজন বন্ধ করে দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।
ওই সময় আদালত বর খন্দকার রায়হান (২৬) ও কনের নানি রওশন আরা (৫০) তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।
সাজা পাওয়া বর খন্দকার রায়হান দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের খন্দকার সোলায়মানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে উপজেলার নলুয়া গ্রামের বাড়িতে বাল্যবিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে বিকেলে ভ্রাম্যমাণ আদালত কনের বাড়িতে পৌঁছে বিয়ে বন্ধ করে দেন। এসময় বরকে ১০ হাজার টাকা ও কনের নানিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা বলেন, কনের পরিবারকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে আসা হয়েছে। এদিকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme