সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৮৪ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক সখিপুর: সখিপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের সুন্দর হাতের লেখা, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।

বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান, সহকারী কমিশনার ভূমি হা-মীম তাবাসসুম প্রভা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার, ওসি মো.আমির হোসেন, ডা, এম .এ সামাদ, সখিপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এদিকে বিকাল ৫টায় সখিপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নানা সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme