সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে মাদক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ৭৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুরে পরোয়ানাভূক্ত আসামি যুবলীগ নেতা রিপন তালুকদার (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে জেলখানা মোড় এলাকার বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পরে তাঁকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রিপন তালুকদার উপজেলার গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

তিনি উপজেলার পাথারপুর গ্রামের আহমেদ মিয়ার ছেলে।

সখিপুর উপজেলা যুবলীগ আহবায়ক এমএ সবুর জানান, মাদকের বিরুদ্ধে আমার সর্বদা সোচ্চার,জরুরী বৈঠকের মাধ্যমে রিপনকে বহিস্কার করেছি।

সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান জানান, রিপন তালুকদারের বিরুদ্ধে মাদক ও মারামারি দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের প্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme