সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে মামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৯৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর: সখিপুরে হাসিবুল হাসান হৃদয় নামে এবার এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেলে উপজেলার কালিয়া আড়াইপাড়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের কাপাডামাম শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

জানা যায়, গত ২৮ আগস্ট ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এসএসসি পরীক্ষার্থী ছাত্র হাসিবুল হাসান হৃদয়ের নাম উল্লেখ করে অজ্ঞাত দুইজনের নাম দিয়ে একই গ্রামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর মা হাসিরন বাদী হয়ে তার মেয়েকে অপহরণ করে এক বাসায় নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে।

এ মামলাকে মিথ্যা আখ্যা দিয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে উপজেলার ভালুকা-আড়াইপাড়া-কচুয়া সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে অভিযুক্ত ছাত্রের অভিভাবক, ব্যবসায়ী, শিক্ষক ও এলাকার লোকজন অংশগ্রহন করে। অভিযুক্ত স্কুলছাত্র হৃদয়ের পিতা স্থানীয় পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ী রওশন বলেন, মিজান তালুকদারের ষড়যন্ত্রে হীনস্বার্থ চরিতার্থ করার জন্য আমার নিষ্পাপ ছেলের নামে মিথ্যা মামলা সাজিয়েছে।

আমি এ মিথ্যা মামলা প্রত্যাহার ও যড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। হৃদয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসিন আলী বলেন, ঘটনার দিন মামলায় অভিযুক্ত ছাত্র হাসিবুল হাসান হৃদয় সকাল থেকেই যথারীতি ক্লাসে ছিল এবং বিদ্যালয়ের অভিভাবক সমাবেশেও উপস্থিত ছিল।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme