সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে মোটরসাইকেল চুরির হিড়িক

  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ১০৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুরে মোটর সাইকেল চুরি হিড়িক পরেছে। পৌর এলাকার তালতলাচত্বর, উপজেলা গেইট, হাসপাতাল গেইট, রেনাজ হল রোড,কচুয়া রোড সহ বিভিন্ন রোডে এবং বাসা-বাড়ি থেকে মোটর সাইকেল প্রতিনিয়ত চুরি হচ্ছে।

বুধবার দুপুর দেড়টার দিকে পৌর শহরের তালতলাচত্বরে মার্কেন্টাইল ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

এ সময় শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী তার এপাচি ব্র্যান্ডের মোটর সাইকেল (টাঙ্গাইল-ল-১২-২৫৯৯) নীচে রেখে ম্যাকেন্টাইল ব্যাংকের ভেতরে ঢুকেন।

১০ মিনিটের মধ্যেই মোটরসাইকেলটি উধাও হয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক শফিকুল ইসলাম সখিপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

মোটরসাইকেলের মালিক শফিকের বাড়ি উপজেলার প্রতিমা বংকী গ্রামের পশ্চিম পাড়ায়। সখিপুর বাজার সিসি ক্যামেরার আওতায় থাকার পরও দিনে-দুপুরে মোটরসাইকেল চুরি হলেও চোরচক্রদের হাতে নাতে ধরা সম্ভব হচ্ছে না।

চুরি যাওয়া মোটর সাইকেলের মালিক শফিকুল ইসলাম বলেন, মোটর সাইকেলটি লক করার পরও দশ মিনিটের মধ্যে চোরচক্র মোটর সাইকেলটি চুরি করে নিয়ে পালিয়ে গেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme