সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে শ্বাসরোধ করে বৃদ্ধ মহিলাকে হত্যা

  • আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৭১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুরঃ টাঙ্গাইলের সখিপুরে চুরি করতে এসে চোরচক্র হত্যা করলো সমেলা(৬০)নামে এক বৃদ্ধ মহিলাকে। ঘটনাটি ঘটেছে সখিপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের আমড়াতৈল এলাকায়।

ঐ বৃদ্ধ মহিলা আমড়াতৈল এলাকার মৃত বাবর আলীর স্ত্রী। স্বামী মারা যাওয়ার পর একই টিনের ঘরের দুইপাশের এক পাশে সমেলা অপরপাশে ছেলে হোসেন স্ত্রী নিয়ে থাকতো। মাঝখানে টিনের বেড়া ছিল। ঘটনার দিন রাতে টিনের ঘরের পিছনের অংশে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে চোরচক্র

এসময় চোরেরা সমেলার স্বর্নের চেইন,নগদ পাঁচ হাজার টাকা ও সিএনজির চাবি নিয়ে পালিয়ে এবং সমেলাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে পুলিশ জানায়। চোরদের চিনে ফেলার কারনে বৃদ্ধ সমেলাকে হত্যা করতে পারে বলে এলাকাবাসী ও বিজ্ঞমহলের ধারনা। তবে হত্যার সময় ছেলে হোসেন ও তার স্ত্রী কোন আওয়াজ পায়নি বলে হোসেন জানায়।

সখিপুর থানার এসআই সুকান্ত বাউল বলেন,লাশের গলায় কালচে চিহ্ন রয়েছে। সম্ভবতঃ শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় সখিপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme