সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে সাংবাদিক স্ত্রীসহ করোনায় আক্রান্ত পাঁচ

  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৮২০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : দৈনিক নয়াদিগন্ত সখিপুর প্রতিনিধি মো.তাইবুর রহমানের স্ত্রী পারুল আক্তার (৩২) সহ নতুন করে পাঁচজন করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন।

পারুল আক্তার করোনা পজিটিভ হওয়ায় উপজেলা ক্যাম্পাস সংলগ্ন (পৌর ৭নং ওয়ার্ড) প্রেসক্লাব, ৬টি বাসা ও ৫টি দোকান এবং পারুলের বাবা গুল মাহমুদের বাসা (পৌর ৬নং ওয়ার্ড কাঁচা বাজার) উপজেলা নির্বার্হী অফিসার(ইউএনও) আসমাউল হুসনা লিজা লকডাউন ঘোষনা করেছেন।

পারুল তার বাবার বাসায় হোম আইসোলেশনে আছেন। এছাড়া করোনা পজিটিভ দিনমজুর আলম মিয়া বহেড়াতৈল, গার্মেন্টস কর্মী হারুন মিয়া কালিয়ানপাড়া, ব্যাংকার জুয়েল মাহমুদ নয়া কচুয়া, মাহবুব লাঙ্গুলিয়া গ্রামে বাড়িতে হোম আইসোলেশনে রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান করোনা পজিটিভ পাঁচজনের হোম আইসোলেশনের বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে ঢাকা থেকে আসা স্বাস্থ্যকর্মী মেছের আলীসহ ১৩জন সখিপুরে করোনা পজিটিভ। এর মধ্যে সাতজন বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ্য হয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme