সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ

  • আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৭৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখিপুর: সখীপুরে আম দেয়ার প্রলোভন দেখিয়ে গজারি বনের ভেতর নিয়ে ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৯) শ্লীলতাহানির অভিযোগে নূরুল ইসলাম (৫০) নামরে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের মধ্য দেওবাড়ি গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত নূরুল ইসলাম ওই গ্রামের খোরশেদ আলমের ছেলে।
এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতবিার ওই শিক্ষার্থী বাড়ির পাশে খেলা করছিল। এমন সময় তিন সন্তানের জনক প্রতিবেশী নূরুল ইসলাম আম দেয়ার কথা বলে বাড়ির পাশে আয়নাল হকের গজারি বনের ভেতর নিয়ে যায়। সেখানে কেউ না থাকায় নূরুল ইসলাম ওই ছাত্রীর শরীরের আপত্তিকর বিভিন্ন স্থানে হাত দেয়। পরে ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে নূরুল ইসলাম পালিয়ে যায়।

এ ব্যাপারে সখিপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আমির হোসেন বলনে, স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে মেয়ের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত নূরুল ইসলামকে আটক করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme