সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা।আটক দুই

  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ১০৭৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর: রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে মো. শামীম আহমেদ ওরফে ফরিদ (৩৫) এবং আল-আমীন (৩১) নামের দুই আন্তঃজলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ।

শনিবার ভোর রাত ৩.১০ মিনিটে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বুড়ি বাইদ ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৭-৯৭৯৭) এবং দুটি চাপাতি ও দুটি লোহার রড উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাতেই এসআই আয়ুব আলী বাদী হয়ে সখিপুর থানায় ডাকাতির চেষ্টার মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, শনিবার এসআই আয়ুব আলীর নেতৃত্বে সিএনজি যোগে ৫ পুলিশ সদস্য রাতের টহলে বের হন। টহলের এক পর্যায়ে ভোর রাত ৩.১০ মিনিটে নলুয়া- টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বুড়ি বাইদ ব্রীজের কাছে পৌঁছলে রাস্তার দু’পাশ থেকে গাছ ফেলে ১৩/১৪ সদস্যের একদল ডাকাত তাদেরকে যাত্রী ভেবে গতিরোধ করে।

এ সময় পুলিশের পোশাক দেখে তারা দৌড়ে পালাবার চেষ্টা করলে পুলিশ তাদেরকে লক্ষ করে ১০ রাউন্ড গুলি ছুড়েন। এক পর্যায়ে ডাকাতরা তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে ওঠে পালাবার চেষ্টা করলে পুলিশ গুলি করে পিক-আপ ভ্যানের চাকা ফুটো করে দেয়।

এসময় ডাকাতরা দৌড়ে পালাবার চেষ্টা কালে বাসাইল উপজেলার কাশিল গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মো. শামীম আহমেদ (৩৫) এবং ভূয়াপুর উপজেলার কষ্টাপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে আল-আমীন (৩১) নামের দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।

খবর পেয়ে ওই রাতেই সখিপুর থানার ওসি মো. আমির হোসেন ও ওসি তদন্ত এএইচ এম লুৎফুল কবির ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে গাছ অপসারণ করে চলাচল স্বাভাবিক করে দেন।

সখিপুর থানার ওসি (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির বলেন- রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. শামীম আহমেদ এবং আল-আমীনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। জিঙ্গাসাবাদ শেষে ওই দুই ডাকাততে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। বাকী ডাকাতদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme