সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে ১২ বস্তা চাল সহ আটক দুই

  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৭০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুরে হতদরিদ্রদের ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির ১২ বস্তা চাল উদ্ধার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ ভাতকুড়াচালা গ্রামের দুইটি বাড়ি থেকে ওই ১২ বস্তা চাউল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এসএম ইব্রাহীম এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এ সময় বাড়ির মালিক মো. হাসেন মিয়া (২৭) ও ঠান্ডু মিয়াকে (৪৫) আটক করা হয়। আটককৃতরা টাঙ্গাইল ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন। ডিবি পুলিশ অভিযান চালিয়ে হাসেন মিয়ার বাড়ি থেকে সাত বস্তা ও ঠান্ডু মিয়ার বাড়ি থেকে পাঁচ বস্তা চাল উদ্ধার করে।

ডিলার এসএম ইব্রাহীমের খাদ্যবান্ধবের ১০ টাকা মূল্যের চালের বিক্রয়কেন্দ্র ভাতকুড়া বাজার। হাসেন ভাতকুড়া গ্রামের মো. দারোগ আলীর ছেলে ও ঠান্ডু একই গ্রামের মৃত দাগো মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই দুইটি বাড়ি থেকে গত শনি ও রোববার রাতে অটোভ্যান যোগে কমপক্ষে ১০-১২ বস্তা চাল পাচার করেছেন খাদ্যবান্ধবের ওই চাল ব্যবসায়ী।

টাঙ্গাইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme