সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুর সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত

  • আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৮৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুরে সড়ক দুর্ঘটনায় বিএলএস চাষী উচ্চ বিদ্যাল‌য়ে জ্যেষ্ঠ সহকারী শিক্ষক (ধর্মীয়) রেজাউল ইসলামের (৫০) মৃত্যু হ‌য়ে‌ছে।

মঙ্গলবার  সা‌ড়ে দশটায় ঢাকা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে তি‌নি মারা যান। তি‌নি শোলাপ্র‌তিমা গ্রা‌মের মৃত:আবদুল জ‌লি‌লের ছে‌লে এবং বোয়া‌লী বাজা‌রের মাস্টার ফা‌র্মে‌সির সত্ত্বা‌ধিকারী এবং বোয়ালী বি এলএস চাষী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয়  শিক্ষক । এ ঘটনায় পুলিশ মাইক্রোবাসসহ (ঢাকা মেট্রো গ ৩৪-২৮০৯) চালক মনির হোসেনকে আটক করেছে।

জানা যায়, মঙ্গলবার সকাল সা‌ড়ে আটটার দি‌কে রেজাউল ইসলাম সাই‌কেল নিয়ে বোয়া‌লী বাজা‌রে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাস চাপা দি‌লে তি‌নি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার ক‌রে প্রথ‌মে সখিপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেওয়া হয়। প‌রে ঢাকা মে‌ডিকেলে নেওয়ার প‌থে সকাল সা‌ড়ে দশটায় তি‌নি মারা যান।

সখিপুর থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবির জানান, মাইক্রোবাসসহ চালক মনির হোসেনকে আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme