সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুর সুরীরচালা বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক মুখোমুখি

  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৮৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুর সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ.লীগ নেতা কাকড়াজান ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মুখোমুখি অবস্থানে। ফলে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিনষ্ট হচ্ছে। বিদ্যালয়ে এক কেরানী নিয়োগকে কেন্দ্র করে এ অচল অবস্থার সৃষ্টি হয়েছে।

ম্যানেজিং কমিটির সভাপতি তার নিজের লোক নিয়োগ করবে এবং বিদ্যালয় প্রতিষ্ঠাতার এক আত্নীয়কে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ রয়েছে। একে কেন্দ্র করে ম্যানেজিং কমিটির সভাপতি কাকড়াজান ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ রবিবার বিধিবহির্ভূতভাবে সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে ওই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নুরুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালনের জন্য লিখিতভাবে নির্দেশ দিয়েছেন।

তবে নুরুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব নিবেন না বলে অস্বীকৃতি জানিয়েছেন এবং সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক কফিল উদ্দিন প্রধান শিক্ষক হিসাবে নিয়মিত স্কুলে যাচ্ছেন।

অপরদিকে প্রধান শিক্ষক কফিল উদ্দিন ইউএনও ও সখিপুর থানায় অভিযোগ করেছেন বিদ্যালয়ের দুইটি রেজুলেশন বহি জোর পূর্বক ম্যানেজিং কমিটির সভাপতি তারিকুল ইসলাম বিদ্যুৎ নিয়ে গেছে ও বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং বিদ্যালয়ের ৩৯একর জমির মধ্যে এক একর ৫৪ শতাংশ জমি সভাপতির ভাই শাহীন জোরপূর্বক জবর দখল করে রেখেছে।

সখিপুর থানার এসআই আইয়ুব আলী বলেন, সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, বিদ্যালয়ের গ্রন্থাগারিক পদে প্রধান শিক্ষকের স্ত্রীকে নিয়োগ প্রদান ও অর্থ আত্নসাতের অভিযোগ প্রমানিত হওয়ায় প্রধান শিক্ষক কফিল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে সহকারি প্রধান শিক্ষক নুরুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মুখোমুখি মারমুখী অবস্থানের থাকার কারনে বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিনষ্ট হচ্ছে। প্রতিষ্ঠানের স্বার্থে সংশ্লিষ্ট সকলের সু-দৃষ্টি কামনা করেছেন প্রতিষ্ঠাতা সদস্যগন, শিক্ষার্থীদের অভিভাবকগন ও এলাকাবাসী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme