সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে এই প্রথম পুলিশ সদস্য করোনা আক্রান্ত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৬৫২ বার দেখা হয়েছে।

মির্জা সাইদুল ইসলাম সাঈদ: সখীপুর থানায় এই প্রথম কোনো পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে। ‌

তিনি সখীপুর থানায় সহকারী উপ-পরিদর্শক(এএসআই)পদে কর্মরত রয়েছেন। তার নাম সোহেল রানা। তার বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলায়।

জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, এএসআই সোহেল রানা ছুটি কাটিয়ে গত ১৪ জুন বাড়ি থেকে সখীপুর থানায় আসেন।

পরে তাকে সখিপুর পি এম পাইলট মডেল সরকারি স্কুল এন্ড কলেজের আইসোলেশনে রাখা হয়। গত ১৫ জুন তিনি নমুনা দেন। নমুনা দেওয়ার দশ দিন পর আজ(২৫ জুন) বৃহস্পতিবার সকালে তার  নমুনা ফলাফল পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান জানান, তার কোনো উপসর্গ নেই। তিনি এখন অনেকটা সুস্থ ও স্বাভাবিক আছেন‌।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme