সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিন বোন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৯২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,সখীপুর: টাঙ্গাইলের সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে এবার একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সহোদর তিন বোন। তিন বোনই উপজেলার সখীপুর আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় তাঁদের অংশ নেওয়ার বিষয়টি সবার নজর কেড়েছে। এই তিন বোন হলেন সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম (১৯), মেজো মেয়ে সাদিয়া ইসলাম (১৮) ও ছোট মেয়ে রাদিয়া ইসলাম (১৭)।

কলেজের শিক্ষক ও তিন বোনের পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসী শফিকুল ইসলাম দীর্ঘদিন সৌদি আরবে ব্যবসা করতেন। সেখানেই তিন মেয়ে সুমাইয়া, সাদিয়া ও রাদিয়ার জন্ম হয়। ২০১০ সালে সৌদি আরব থেকে ব্যবসা-বাণিজ্য গুটিয়ে পরিবারসহ দেশে ফিরে আসেন শফিকুল। এরপর সুমাইয়া, সাদিয়া ও রাদিয়াকে দেশের একটি স্কুলে ভর্তি করানো হয়। এরপর থেকেই তাঁরা একসঙ্গে পড়ালেখা করছেন।

সহোদর তিন বোনের বাবা শফিকুল ইসলাম বলেন, ‘আমার তিন মেয়ে প্রথম শ্রেণি থে‌কেই একস‌ঙ্গে পড়া‌শোনা কর‌ছে। বিগত সব পরীক্ষায় তারা ভালো করেছে। এবারও স‌ন্তোষজনক ফল করতে পারবে বলে তাদের প্রতি আমার ভরসা রয়েছে।’

সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ বলেন, ‘সখীপুরে এর আগে আমরা যমজ বোনদের সাফল্য দেখেছি। এবার তিন বোন একসঙ্গে পরীক্ষা দিচ্ছে, আমার জানামতে তিনজনই বেশ মেধাবী। আশা করছি ভালো ফল করে আমাদের কলেজের সুনাম বয়ে আনবে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme