সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪৬৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,সখীপুর: অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, খাবারে পোড়া তেল, ক্ষতিকর রং মিশ্রিত পানি, মেয়াদত্তীর্ণ ঢালডা, ব্যবহারসহ নানা অনিয়মের জন্য টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া বাজার এলাকায় ঢাকা ফুড এন্ড বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৯ জুন) উপজেলার কচুয়া বাজারের পশ্চিম দিকে বহেড়াতৈল রোডে বিকেলের দিকে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। ওই কারখানায় অবৈধভাবে মানবদেহে রং মিশ্রিত পানি, মেয়াদত্তীর্ণ ঢালডা, অ-পরিছন্ন পরিবেশ ও নানা অনিয়মের দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা জানান, অনিয়মের দায়ে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে আর্থিক জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme