সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে করোনা উপসর্গে পোশাক শ্রমিকের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৯৩৯ বার দেখা হয়েছে।

মির্জা সাইদুল ইসলাম সাঈদ : সখীপুরে ঠান্ডা সহ হালকা জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আঃ হালিম (৩৫) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের কাশেম বাজার এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দল সেখানে গিয়ে তাঁর নমনা সংগ্রহ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা জানান, মৃত ব্যক্তি মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় একটি পোষাক কারখানায় চাকরি করতেন। বাড়ি থেকেই প্রতিদিন বাইসাইকেল নিয়ে তিনি কারখানায় যেতেন। ঠান্ডা, কাশি ও হালকা শ্বাসকষ্ট থাকায় গত দুদিন ধরে তিনি কারখানায় যাচ্ছিলেন না। বৃহস্পতিবার হঠাৎ তিনি শ্বাসকষ্ট নিয়ে মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, যেহেতু ওই পোশাককর্মী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, তাই তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

শুক্রবার সকালে নমুনা পরীক্ষার ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআরে) পাঠানো হয়েছে বলে নিশ্চত করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme