প্রতিদিন প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে কুল চাষীদের দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বানিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের আর্থিক সহযোগিতা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহায়তায় প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মণ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হর্টিকালচারাল প্রোডিউসারস এন্ড এক্সপার্টস এসোসিয়েশনের সিইও মোঃ হাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন- এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের উপ-পরিচালক কাজী আনিছুর রহমান খান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস আশা প্রমুখ। প্রশিক্ষণে কুল উৎপাদনকারী কৃষক, সরবরাহকারী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন। রপ্তানিযোগ্য কুল উৎপাদন প্রক্রিয়া, কোয়ারান্টাইন, বালাইমুক্ত ও নিরাপদ কুল উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও কুল রপ্তানির বিষয়ে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।