সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, চালক নিহত

  • আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৫১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাহীন মিয়া (২২) একটি প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা আরও একজন ।

নিহত শাহীন মিয়া সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিলপাড় এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।

শুক্রবার (১৪ অক্টোবর) ভোরে সখীপুর-সাগরদিঘী সড়কের সাবেদের চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সখীপুর উপজেলার কচুয়া এলাকা থেকে সখীপুর যাওয়ার পথে সাবেদের চালা এলাকায় পৌঁছালে দ্রুতগতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক শাহীন মিয়া মারা যান। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চালকের সহকারী ছানোয়ারকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে- বেশি গতির কারণে গাড়িটি চালক নিয়ন্ত্রণ করতে পারেনি। এতে গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme