সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে জাহাঙ্গীর তালুকদারের মোটরসাইকেল শোভাযাত্রা

  • আপডেট : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ আগামী ৩০ জানুয়ারী টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর তালুকদার।


মঙ্গলবার বিকেলে সখীপুর সূর্যতরুণ স্কুল এন্ড কলেজের মাঠে থেকে প্রায় দুই হাজার মোটরসাইকেল নিয়ে একটি শোভাযাত্রা বের হয়ে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্র্ড প্রদক্ষিণ করে। শোভা যাত্রা শেষে পৌরসভার মোখতার ফোয়ারা চত্বরে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আওয়ামী লীরেগ মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর তালুকদার বলেন, পৌরসভার জনজরিপে এগিয়ে থাকা ব্যক্তিকে দলীয় মনোনয়ন দিন। যাঁরা বিভিন্ন সময় নৌকা মার্কার বিরোধীতার করেছে তাদের যেন দলীয় মনোনয়ন না দেয়া হয়। জনগণ যাকে চায় তাকে যদি মনোনয়ন দেয়া হয় তাহলে আমি বিপুল ভোটের ব্যবধানে আমি বিজয়ী হবো।

আমি মেয়র হলে সখীপুর পৌরসভার বহুতল ভবন, শিশু পার্ক নির্মাণ করে, ড্রেনেজ ব্যাবস্থা নিশ্চিত করবো। সেই সাথে মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গীবাদ নির্মূল করে নাগরীকের জীবনমান আরও উন্নত করবো দীর্ঘদিন ধরে মাঠ চষে বেড়ানো এই নেতা দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হবে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme