সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে ট্রাক প্রাইভেটকার সংঘর্ষ, চালকের মৃত্যু 

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৬০৬ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক,সখীপুর:টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মিল্টন মিয়া(৪০) নামের এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(৪ এপ্রিল) সকাল ৯ টায় সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রাইভেটকার চালক মিল্টনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত প্রাইভেটকারের চালক মিল্টন মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী গ্রামের মো.মোতাহার মিয়ার  ছেলে।
নিহতের চাচাতো ভাই মো.সাইফুল ইসলাম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মিল্টন পরিবারের একমাত্র  উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, নিহতের স্বজনের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme