সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে তিন তলার ছাদ থেকে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৮১৩ বার দেখা হয়েছে।

মীর্জা সাইদুল ইসলাম (সাঈদ): টাঙ্গাইলের সখীপুরে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে জাকিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৪ অক্টোবর  বুধবার বেলা একটার দিকে সখীপুর বাজারের বড় মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকিয়া ওই ভবনের ২য় তলার চায়ের দোকানদার কাঞ্চন মিয়ার মেয়ে।

নিহতের স্বজনরা জানান, বাজার মসজিদের দক্ষিণপাশের ভবনের দ্বিতীয় তলায় কাঞ্চনের চায়ের দোকান। ওই ভবনের তৃতীয় তলায় একটি টিনের ছাপড়া দিয়ে কাঞ্চন তার স্ত্রী-সন্তান নিয়ে থাকতো। বুধবার বেলা একটার দিকে অসাবধানতাবশত মেয়েটি ওই ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর দেখে তাকে টাঙ্গাইল জেনারেল সহাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সখিপুর,বাসাইল-টাংগাইলে যাতায়াতের সড়কে নাকাছিম এলাকায় বেইলি ব্রিজ ভেঙে টাঙ্গাইলের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকায় বাধ্য হয়েই মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয়। দূর্ভাগ্যবশত পথেই জাকিয়া মারা যায়।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কারিজ জানান, বেশ উঁচু থেকে পড়ে গিয়ে শিশুটির মাথার  অধিকাংশ মগজ বাইরে বের হয়ে গিয়েছিলো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের রোগীর চিকিৎসা দেয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে টাঙ্গাইল জেনারেল সহাসপাতালে রেফার্ড করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme