সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে ধর্ষণ মামলায় ধর্ষকের নানা গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৮৭৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখীপুর : সখীপুরে নাতী জসিম উদ্দিনের (২৫) প্রেমিকাকে ধর্ষণে সহযোগিতা করায় বৃদ্ধ নানা দুদু মিয়াকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার পাথারপুর গ্রামের প্রবাসী আলম মিয়ার ছেলে প্রেমিক জসিম উদ্দিন ও তার নানা সহ সাত জনের বিরুদ্ধে সখীপুর থানায় ধর্ষণ মামলা করেন।

শুক্রবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষকে না পেয়ে ধর্ষণের সহযোগিতার দায়ে তার নানা কে গ্রেফতার করেন।

পরে শুক্রবার সকালে ধর্ষীতাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় উল্লেখ্য করেন।

জানা যায়, সখীপুর উপজেলার পাথারপুর গ্রামের প্রবাসী আলম মিয়ার ছেলে জসিম উদ্দিন বিদেশ থাকা কালীন সময়ে ফেসবুকের মাধ্যমে ঢাকার এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

গত ২৫ মে জসীম উদ্দিন মালদ্বীপ থেকে দেশে ফিরেই ঢাকার ঐযুবতীর ভাড়া বাসায় উঠে।

ভাড়া বাসায় তারা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করেন। সেখানে যুবতী জসীমকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করেেএ পর্যায়ে বিয়ের আয়োজন করার কথা বলে জসিম চলেে এসে সকল যোগাযোগ বন্ধ করে দেয়।

পরে বৃহস্পতিবার রাতেেঐ যুবতী সখীপুর থানায় জসিমসহ ৭ জনের নামে ধর্ষণ মামলা করেন।

সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির জানান, যুবতীর দায়ের করা ধর্ষণ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি জসিমকে গ্রেফতারের চেষ্টা চলছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme