সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে নমুনা সংগ্রহে বুথ স্থাপন

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৭৪৮ বার দেখা হয়েছে।

মির্জা সাইদুল ইসলাম (সাঈদ) : সখীপুরে করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। বুথ স্থাপন করেন বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক প্র‌কৌশলী আতাউল মাহমুদ।

বৃহস্প‌তিবার (২ জুলাই) দুপু‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে এই নমুনা সংগ্রহ বু‌থের উ‌দ্বোধন ও স্থাপনে বুয়েট ছাত্রলীগের সাবেক নেতারা সহযোগিতা ক‌রে‌ছেন।

উ‌দ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র ও বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু হানিফ আজাদ, সাবেক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান, আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার শাহিনুর আলম, ইঞ্জিনিয়ার মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল হাসান, কালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবি শাহ আলম সানি, ছাত্রনেতা আহমেদ কামাল।

প্র‌কৌশলী আতাউল মাহমুদ জানান, বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স ও ডাক্তার সংক্রমিত হচ্ছেন। আমরা যদি হেলথ ওয়ার্কার প্রটেকশন দিতে না পারি তাহলে স্বাস্থ্য বিভাগও ভেঙে পড়বে।

ই‌তোম‌ধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনা দুর্যোগ মোকা‌বেলায় কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ অচিরেই আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme