সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩৯০ বার দেখা হয়েছে।

আমিনুল ইসলাম,সখীপুর :টাঙ্গাইলের সখীপুরে নিষিদ্ধ ৪২টি চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার উপজেলা মৎস্য বিভাগ উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বিভিন্ন নদী-নালা খাল থেকে এসব জাল উদ্ধার করে জনসন্মুখে পুড়িয়ে ধ্বংস করে। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা ও মৎস দপ্তরের ক্ষেত্র সহকারীগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা বলেন, দেশীয় প্রজাতির মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর চায়না জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে উপজেলা মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশীয় প্রজাতির মাছের প্রধান প্রজনন মৌসুম এপ্রিল থেকে জুন মাস। এ সময়কালে অভিযান আরও বৃদ্ধি করা হবে। তিনি জনগণকে এ ধরণের জাল ক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme