সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে প্রবাসী স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

  • আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৮৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সৌদি ফেরত খোকন মিয়ার (৩৫) নামে এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে পালিয়েছেন তার স্ত্রী রুপা আক্তার (২৬)।

শুক্রবার (১১ মার্চ) সকালে উপজেলার দাঁড়িয়াপুর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্মরত চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এলাকাবাসী ও আহতের স্বজনরা জানায়, প্রায় ৭ বছর আগে একই গ্রামের উত্তরপাড়ার ইসমাইলের মেয়ে রুপার সাথে নয়াপাড়ার সোনা মিয়ার ছেলে খোকনের সাথে বিয়ে হয়। তাদের ৪ বছর বয়সী একটি ছেলে শিশু সন্তান রয়েছে। তারা আরও বলেন, খোকন মিয়া প্রায় মাস খানেক ধরে বিদেশ থেকে বাড়িতে আসছেন। আসার পর থেকেই তাদের মধ্যে টাকা-পয়সার হিসাব নিয়ে ঝগড়া লেগে থাকতো। টাকার হিসাব না দিতে পেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়ে যেতে পারে স্ত্রী রুপা।

খোকনের চাচা খাজু মিয়া জানান, শুক্রবার (১১ মার্চ) ভোর সকালে খোকন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে আশেপাশের লোকজন ঘরে প্রবেশ করে দেখে খোকনের গোপনাঙ্গ কাটা এবং রুপা ঘরে নেই। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। রুপা খোকনের পাসপোর্ট, ৮ ভরি স্বর্নালংকার ও কয়েক লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে সখীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, থানায় অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme