সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে বন বিভাগকে আর একটি ঘরও ভাঙতে দেওয়া হবে না-আযম খান

  • আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগকে আর একটি ঘরও ভাঙতে দেওয়া হবে না। এখানে শত বছরের বসতভিটায় নতুন ঘর তুলতে গেলে, পুরাতন ঘর সংস্কার করতে গেলও আপনারা বাঁধা দেন। টাকা না দিলে আপনার ঘর তুলতে দেন না, তাদের নামে মামলা দেন। গতকাল শনিবার বিকেলে সখীপুরের জনসাধারণের উপর বন বিভাগের অত্যাচারের প্রতিবাদে উপজেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বন বিভাগের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেহে প্রাণ থাকতে সখীপুরের জনসাধারণের আর কোন বাড়িঘর ভাঙতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে নির্বাচিত হলে সংসদে বসেই আটিয়া বনঅধ্যাদেশ ৮২ বাতিল করবেন বলেও তিনি কথা দেন।

স্থানীয় ডাকবাংলো চত্ত্বরে এ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবালসহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী এবং সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme