সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে বহুরিয়া ইউনিয়ন পরিষদের বাজেট অনুমোদন

  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৯৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখীপুরঃ টাঙ্গাইলের সখীপুরে বহুরিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়েছে।

বুধবার (২৫ মে) বিকাল ৩ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরকার নুরে আলম মুক্তার সভাপতিত্বে ইউপি সভায় ১ কোটি ২৩ লক্ষ ৮০ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়।

হোল্ডিং কর না বাড়িয়ে নিজস্ব উৎস হতে মোট আয় ধরা হয় ১২ লাখ ৮০ হাজার। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৩ লক্ষ ৪৩ হাজার ৬ শত টাকা।
বাজেটে মোট উদ্ধৃত্ত রাখা হয়েছে ৩৬ হাজার ৪ শত টাকা। সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচন প্রকল্পে ৪০ লাখ টাকা। ২য় বরাদ্দ দেওয়া হয়েছে ভৌত অবকাঠামো উন্নয়নে ২৩ লাখ টাকা।

বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ১ কোটি ১১ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১১ লাখ টাকা।

বাজেট অনুমোদন অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব মুহাম্মদ আক্কাস আলী।
উল্লেখ্য, বহুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়(২৮ এপ্রিল) উক্ত বাজেটটি উন্মুক্ত বাজেট সভায় ঘোষণা করা হয়েছিল।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme