সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে আদিবাসী নারীর মৃত্যু

  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৭৮১ বার দেখা হয়েছে।

মির্জা সাইদুল ইসলাম (সাঈদ) : সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কাজুলি বর্মন (৩০) নামের এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬জুন) উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কাজুলি ওই গ্রামের বিকাশ চন্দ্র বর্মনের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, শুক্রবার দুপরে কাজুলি বর্মন বাড়িতে মোবাইল চার্জ দিতে যায়। এসময় মাল্টি প্লাগের বিদ্যুতের ছেঁড়া তারে সে বিদ্যুতায়িত হয়।

পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, বিদ্যুৎস্পৃষ্টে ওই নারীর ডান হাত ও পেটে পুড়ে গভীর ক্ষত হয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme