সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে  বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪০৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখীপুর ঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ জুন) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ বীজ ও সার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার। আরো বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মণ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইসমত আরা,  সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনীল চন্দ্র সরকার, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আনিছুর রহমান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ৫০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এম ও পি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme