সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো (হাইব্রিড) ধানের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিয়ন্তা বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ইসমত আরা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ইলিয়াস আহমেদ ও কৃষিবিদ উলফাত জাহান, উপজেলা সমাজসেবা অফিসার মনসুর আহমেদ, উপজেলা মৎস্য অফিসার বদিউজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার নাজিমুজ্জামান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) ওয়াসিম প্রমুখ। এ সময় উপজেলার ২৫ টি ব্লকের ১ হাজার ৬০০ কৃষকের মাঝে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme