সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

সখীপুরে বিশ্ব হাত ধোয়া  দিবস পালিত

  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৫৪৫ বার দেখা হয়েছে।
বিশ্ব হাত ধোয়া দিবস
প্রতিদিন প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সখীপুর সিডিপির উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে । গতকাল রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার কালিয়ানপাড়া সিডিপি প্রাঙ্গনে এ দিবস পালন করা হয়।
হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সিডিপি ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অরিণ আকসি সামি। এছাড়াও আরও বক্তব্য দেন আলশিফা ক্লিনিকের গাইনি বিশেষজ্ঞ ডাঃ সাবিহা আক্তার রুমি, গজারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মজিবর, বিশিষ্ট সমাজ সেবক নূরুল ইসলাম, হেলথ অফিসার বিদ্যুৎ চন্দ্র নাথ ও শিক্ষার্থী ফাতেমা আক্তার প্রমুখ।
এ সময় জিএনবি আশা বালিকা বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme