সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে বেশি দামে ডিম বিক্রি করায় তিন আড়তদারকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৪৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখীপুর ; টাঙ্গাইলের সখীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করার অভিযোগে তিন আড়তদারকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলার বড়চনা ও কুতুবপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

অভিযানে সহায়তা করেন সখীপুর থানার একটি টিম ও সিভিল সার্জন কার্যালযের প্রতিনিধি হিসেবে জেলা স্যানিটারী ইন্সপেক্টর।

এ সময় সখীপুর উপজেলাধীন কুতুবপুর বাজারে মুরগীর খামারি ও ডিমের পাইকারী আড়তে বিক্রয় রশিদের দর উল্লেখ না করা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, সরকার নির্ধারিত যৌক্তিক দামের অতিরিক্ত দামে ডিম বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শণ না করায় মেসার্স রবিউল ট্রেডার্সকে ৮০ হাজার টাকা, মেসার্স এস এস এস এন্টারপ্রাইজকে ৮০ হাজার টাকা, বড়চওনা বাজারে একই অপরাধে জাকিয়া এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, জেলার সখীপুর উপজেলাধীন তিন আড়তদারকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ স্বীকার করেন এবং ভবিষ্যতে সংশোধন হবেন মর্মে লিখিত অঙ্গিকার প্রদান করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme