সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

  • আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২২৬ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক :
টাঙ্গাইলের সখীপুরে মাকে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় কাতার প্রবাসী আলহাজ মিয়ার ছেলে মুরাদ হাসান (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গজারিয়া মুক্তা আক্তার (৩৫) তার ছেলে মুরাদ হাসান ও শিশু কন্যা ইয়ামিনকে (৫) নিয়ে প্রতিদিনের ন্যায় গত রোববার রাতে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় মুরাদ হাসান তার মাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে মরদেহ ঘরের এক কোণে কম্বল দিয়ে ঢেকে রাখে। এ ঘটনার পর বাইরে থেকে ঘরে তালা ঝুলিয়ে দিয়ে ভোরে ছোট বোন ইয়ামিনকে নিয়ে পালিয়ে যায়। সোমবার সকালে ঘরে তালা দেখে বাড়ির লোকজন মুক্তাকে না পেয়ে তালা ভেঙে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন বলেন,এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সোমবার সন্ধ্যায় মুরাদ হাসানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme