সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৮৫২ বার দেখা হয়েছে।

মির্জা সাইদুল ইসলাম সাঈদ: সখীপুরে মাওলানা শেখ ফরিদ (৪৫) নামের এক মাদ্রাসার শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬জুন) বিকেলে উপজেলার বোয়ালী হামিউস্ সুন্নাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত শেখ ফরিদ বোয়ালী হামিউস্ সুন্নাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নলুয়া আড়ালিয়া পাড়া গ্রামের মৃত ছলিম উল্লাহর ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বেড় হয়ে বোয়ালী বাজারের একটি চায়ের দোকানে চা খেয়ে তাঁর নিজ কর্মস্থল বোয়ালী হামিউস্ সুন্নাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসায় চলে যান।

তিনটার দিকে স্থানীয় এক দোকানদার ওই মাদরাসার সামনে পানি আনতে গেলে অফিস কক্ষের দরজা বন্ধ দেখে কৌতুহল বসত দরজার ফাঁক দিয়ে উকি দিলে ঐ শিক্ষক কে অফিসরুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে সখীপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই ) আজিজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা সেটা ময়না তদন্তের পরই জানা যাবে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme