সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে মা-বাবাকে হেলিকপ্টারে চড়িয়ে স্বপ্ন পূরণ করলেন প্রবাসী ছেলে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে এক যুগের প্রবাসজীবনের পর বাবা মাকে হেলিকপ্টারে চড়ানোর স্বপ্ন পূরণ করলেন সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বাবা-মাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে আসেন তিনি।
জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে তাঁর বাবা আবুল হাশেম ও মা রিজিয়া খাতুন রাজধানী ঢাকায় এসে উপস্থিত হন। পরে দুপুরে তেজগাঁও থেকে এক লাখ ৩০ হাজার টাকা ভাড়ায় হেলিকপ্টার নিয়ে বাবামা ও স্ত্রীসহ তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার মাচিয়া গ্রামে নিজ বাড়িতে ফেরেন।
স্থানীরা জানায়, জীবিকার তাগিদে প্রায় এক যুগ আগে শ্রমিক ভিসায় সিঙ্গাপুর যান জাহাঙ্গীর আলম। সেখানে গাড়ি চালনার প্রশিক্ষণ নিয়ে ধাপে ধাপে তৃতীয় শ্রেণী থেকে বর্তমানে প্রথম শ্রেণীর চালকে উন্নীত হন তিনি। শুরুতে তাঁর মাসিক আয় ছিল প্রায় দুই লাখ টাকা। বর্তমানে তাঁর মাসিক বেতন ছয় লাখ টাকা। তিন মাস আগে স্ত্রী মিম আখতারকে নিয়ে সিঙ্গাপুরে যান তিনি। বৃহস্পতিবার সস্ত্রীক দেশে ফেরেন জাহাঙ্গীর আলম।
হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে আসার খবরে আশপাশের এলাকার মানুষ মাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভিড় করেন। শত শত উৎসুক মানুষ প্রথমবারের মতো কাছ থেকে হেলিকপ্টার দেখতে সেখানে জড়ো হন। দুপুরে হেলিকপ্টারটি মাঠে অবতরণ করে। বাবা মা, স্ত্রী ও সন্তানসহ হেলিকপ্টার থেকে নামার পর স্বজন ও গ্রামবাসী ফুল দিয়ে জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা জানান।
জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই লিটন আহমেদ আকাশ বলেন, বাবামায়ের প্রতি সন্তানের ভালোবাসা দেখে আমরা সবাই আপ্লুত। এই মাঠে প্রথমবার হেলিকপ্টার নামায় এলাকাবাসী খুবই আনন্দিত।
সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর আলম বলেন, আমার স্বপ্ন ছিল একদিন আমার বৃদ্ধ বাবা মাকে হেলিকপ্টারে চড়াব। আজ দীর্ঘদিন পর সেই স্বপ্ন পূরণ হয়েছে।
এ ব্যাপারে সখীপুর থানার ওসি (তদন্ত) সজল খান বলেন, হেলিকপ্টার অবতরণের খবর পেয়ে আগেভাগেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে বেশ বেগ পেতে হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme