সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

সখীপুরে সড়কের পাশ থেকে মাদ্রাসা শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার

  • আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫৫৮ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার প্রতিমাবংকী কামিল মাদ্রাসার দক্ষিণ পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত রিদুয়ান সখীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের হুমায়ুন মিয়ার ছেলে। নিহত রিদুয়ান স্থানীয় একটি মাদ্রাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থী ছিল।
নিহতের স্বজন আবদুল্লাহ আল কাফী বলেন, রিদুয়ান তাঁর বাবার মোটরসাইকেলে পেট্রল ভরার জন্য সখীপুর পৌরশহর থেকে বোয়ালী বাজারের সখীপুর ফিলিং স্টেশনের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, কোনো ভারী যানবাহন তাঁকে চাপা দিয়ে পালিয়ে গেছে। স্থানীয়রা রিদুয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কাজী মঞ্জুরুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে সখীপুর থানার এসআই মোশারফ হোসেন চৌধুরী বলেন, নিহতের লাশ সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme